রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মোহাম্মদপুরের রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।আটক ৫ জনের মধ্যে দুই জন কে জিজ্ঞেস করে পরিচয় পাওয়া যায় দুজন হলেন কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা আফজাল সরদারের ছেলে জুনায়েদ সরদার (২১) ও সজুদ ভূঁইয়ার ছেলে মো.শয়ন (২০)।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে এখানে ডেকে আনেন।
এডিসি বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে

