বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

সেলিম আলাদীন চর্চা কেন্দ্রর আহ্বায়ক সারমিন সুলতানা সদস্য সচিব রাজিব সরোয়ার

আপডেট:

নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র এর জরুরী সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৩-১০-২৫ ইং তারিখ সোমবার রাত-৮.৩০ মিনিটে ফেনী শহরের স্থানীয় রেষ্টুরেন্টে। এই জরুরী সভায় সভাপতিত্ত্ব করেন সংগঠ নের সাধারণ সম্পাদক জনাব,রাজীব সারওয়ার।
এজেন্ডা ছিলো -১. বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। ২. নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্রের বর্তমান কমিটি বিলুপ্ত প্রসঙ্গে। ৩.সোনাগাজী উপজেলা কমিটি বিলুপ্ত প্রসঙ্গে। ৪. নতুন আহবায়ক কমিটি প্রস্তাবনা। সভা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন আহবায়ক কমিটি নতুন কমিটি গঠন করবে।নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। শহরের সব কলেজ গুলোতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে, বিশেষ করে ফেনী কলেজ বাংলা বিভাগ কে গুরুত্ব দিয়ে।সভায় আহবায়ক হিসেবে জনাবা,শারমিন সুলতানার নাম প্রস্তাব ও সদস্য সচিব হিসেবে সার ওয়ার জাহান ফিরোজ (রাজীব সারওয়ার), যুগ্ন আহবায়ক -জনাব নাজমুল হক শামিম ও তাহমীনা তোফা সীমা এবং যুগ্ন সদস্য সচিব হিসেবে জনাব, মো: ফজলুল হক রনির নাম ঘোষণা করা হয়। শেষে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহবায়ক ও সদস্য সচিব সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগীতার আহবান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।উক্ত জরুরী সভায় যারা উপস্থীত ছিলেন :শারমিন সুলতানা। নাসরীন জেরিন, সার ওয়ার জাহান ফিরোজ (রাজীব সারওয়ার), আনোয়ার মোর্শেদ বুলেট। মো:ফজলুল হক রনি,মো:সাজিদ,মো: হাসিবুল,মো:বদরুল আলম বাবলু, ওমর শরীফ ফরহাদ আবদুল্লাহ আল-নোমান,নাজমুল হক শামিম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত