শনিবার, মার্চ ৭, ২০২৬

বিএনপি সহ ২৫ টি রাজনৈতিক দলের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর

আপডেট:

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রথমে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াতসহ উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। পরে স্বাক্ষর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনূস।অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে মঞ্চে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকেও মঞ্চে দেখা গেছে। তবে ‘সনদের আইনি ভিত্তি নেই’—এই যুক্তি দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে।স্বাক্ষরকারী ২৫টি রাজনৈতিক দলের ৫০ জন সদস্যরা হলেন-

১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি: ড. রেদোয়ান আহমেদ (মহাসচিব), ড. নেয়ামূল বশির (প্রেসিডিয়াম সদস্য)।
২. খেলাফত মজলিস: মাওলানা আব্দুল বাছিত আজাদ (আমীর), ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব)।
৩. রাষ্ট্র সংস্কার আন্দোলন: হাসনাত কাইয়ুম (প্রধান সমন্বয়ক), সৈয়দ হাসিবউদ্দীন হোসেন (মিডিয়া সমন্বয়ক)।
৪. আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি): মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু (চেয়ারম্যান), ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক)।
৫. নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্না (সভাপতি), শহীদুল্লাহ কায়সার (সাধারণ সম্পাদক)।
৬. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম): ববি হাজ্জাজ (চেয়ারম্যান), মোমিনুল আমিন (মহাসচিব)।
৭. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), সালাহউদ্দিন আহমেদ (জাতীয় স্থায়ী কমিটির সদস্য)।
৮. বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা ইউসুফ আশরাফ (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা জালালুদ্দীন আহমদ (মহাসচিব)।
৯. বাংলাদেশ জামায়াতে ইসলামী: ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (কেন্দ্রীয় নায়েবে আমীর), মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারী জেনারেল)।
১০. গণসংহতি আন্দোলন: জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী), আবুল হাসান রুবেল (নির্বাহী সমন্বয়কারী)।
১১. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (সাধারণ সম্পাদক), তানিয়া রব (সিনিয়র সহ-সভাপতি)।
১২. গণঅধিকার পরিষদ (জিওপি): নুরুল হক নুর (সভাপতি), মোঃ রাশেদ খাঁন (সাধারণ সম্পাদক)।
১৩. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাইফুল হক (সাধারণ সম্পাদক), বহ্নিশিখা জামালী (রাজনৈতিক পরিষদ সদস্য)।
১৪. জাতীয়তাবাদী সমমনা জোট: ড. ফরিদুজ্জামান ফরহাদ (সমন্বয়ক), বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান (সভাপতি, জাগপা)।
১৫. ১২ দলীয় জোট: শাহাদাত হোসেন সেলিম (মুখপাত্র)।
১৬. ইসলামী আন্দোলন বাংলাদেশ: অধ্যাপক আশরাফ আলী আকন (প্রেসিডিয়াম সদস্য), মাওলানা গাজী আতাউর রহমান (সিনিয়র যুগ্ম মহাসচিব)।
১৭. গণফোরাম: বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি), ডা. মো. মিজানুর রহমান (সাধারণ সম্পাদক)।
১৮. জাকের পাটি: আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া (ভাইস চেয়ারম্যান), জহিরুল হাসান শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক)।
১৯. জাতীয় গণফ্রন্ট: আমিনুল হক টিপু বিশ্বাস (কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক), মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস (সদস্য)।
২০. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মাওলানা আবদুল মাজেদ আতহারী (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা মুসা বিন ইযহার (মহাসচিব)।
২১. বাংলাদেশ লেবার পার্টি: ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়্যারম্যান), খন্দকার মিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত মহাসচিব)।
২২. ভাসানী জনশক্তি পার্টি: বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু) (চেয়ারম্যান), ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম) (মহাসচিব)।
২৩. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (মহাসচিব)।
২৪. ইসলামী ঐক্যজোট: মাওলানা আব্দুল কাদের (চেয়ারম্যান), মুফতী সাখাওয়াত হোসাইন রাজী (মহাসচিব)।
২৫. আমজনতার দল: কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:) (সভাপতি), মোঃ তারেক রহমান (সাধারণ সম্পাদক

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত