রোমে বাসাবাড়া নাগালের বাহিরে থাকা অবৈধ ও বৈধ বাংলাদেশী অভিবাসীদের গাদাগাদি করে থাকা, ইতালির স্বাস্থ্যনীতি না মেনে চলার কারনে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রোম ক্যামুনে পুলিশ একটি ফ্ল্যাটে রাতে অভিযান পরিচালনা করে।অবৈধ মেস অস্বাস্থ্যকর পরিবেশে ১৬ বাংলাদেশি! রোমের এসকুইলিনো এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ একটি অবৈধ মেস আবিষ্কার করে। অত্যন্ত নোংরা ও বিপজ্জনক পরিবেশে মাত্র তিনটি ঘরে ১৬ জন বাংলাদেশি বসবাস করছিলেন।অবৈধ কার্যকলাপের জন্য পুরো মেসটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তিন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।মাত্র তিনটি ঘরে একটি বাথরুম ব্যবহার করে গাদাগাদি করে থাকতেন ১৬ জন।গুরুত্বপূর্ণ তথ্যঃ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক কার্যকলাপ ও দুর্গন্ধের অভিযোগ পেয়ে পুলিশ এই অভিযান চালায়।প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো করে ভাড়া নেওয়া হতো।ফ্ল্যাটটিতে কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই বাইরে থেকে একজন এসে প্রতিদিন খাবার রান্না করতেন।এই অভিযানটি এসকুইলিনো এলাকায় অবৈধ কার্যকলাপ দমনের জন্য পুলিশের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ।
তথ্য সুত্র :হ্যালো বাংলাদেশ
ইতালি রোমে অবৈধ মেস পরিচালনা ৩ বাংলাদেশীর বিরুদ্ধে মামলা
আপডেট:

