শিমুল রহমান ইতালী -রোম :ইতালী ও ফ্রান্স বর্ডার এলাকায় একজনের লাশ পাওয়া গেছে প্রথমে ধারনা করা হয়েছিল, মরদেহটি পাকিস্তানি নাগরিকের। কিন্তু প্রশাসন নিশ্চিত হয়েছে তিনি বাংলাদেশী, তার নাম নুর আলম, বয়স ৩৬ বছর। তিনি ভেন্তিমিলাতে একটি চাইনিজ দোকানে কাজ করতেন। তাহার শররীক অবস্থা খারাপ থাকায়, কাজের মালিক পক্ষ তাকে কাজ থেকে বিদায় দিয়ে দেয়। কাজ চলে যাওয়া এবং পারিবারিক ভাবে অর্থ নৈতিক সমস্যা থাকায় তিনি আত্মহত্যার পথ বেছে নেয়।পুলিশের এর তদন্ত অনুযায়ী আত্মহত্যার জন্য তিনি একটি ছুরি ব্যবহার করে এবং নিজে শরীর ছুরি দিয়ে কেটে দেয় এবং লোকালয় ছেড়ে জঙ্গলে বসে এই কাজটি করে। ধীরে-ধরে রক্তপাত হলে জঙ্গলেই তাহার মুত্যু হয়।।

