মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানী

আপডেট:

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। শুক্রবার (৩১ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী দাখিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।এ্যানি বলেন, ৫ আগস্টের পর বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন, কিন্তু সেটি হয়নি। মানুষ রাজনীতিক বিমুখ হলে গনতন্ত্র হুমকি মুখে পড়বে। জনগনের কথা মাথায় নিয়ে একবিংশ শতাব্দীর চিন্তা করে রাজনীতি করতে হবে। গত ১৭ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনিয়ম- লুটপাট, দুর্নীতি, গুম-খুন, নির্যাতনের কারণে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।এ্যানি বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহাব্বত, লক্ষ্মীপুর জেলা কনসার্স কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জেলা কো-অডিনের্টর আবুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত