বুধবার, মার্চ ৪, ২০২৬

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিক বৈঠক

আপডেট:

প্রকৃতির সম্পদে সম্পদশালী মধ্যে আফ্রিকার দেশ গ্যাবনের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করতে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আজ গ্যাবনের প্রেসিডেন্ট এনগুয়েমাকে পালাজ্জো কিজিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।গ্যাবনের প্রেসিডেন্ট ইতালির ‘পিয়ানো মাত্তেই’ (Piano Mattei) উদ্যোগের প্রশংসা করেন, যা আফ্রিকার সঙ্গে সমতা ও পারস্পরিক উন্নয়নভিত্তিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।উভয় পক্ষই জ্বালানি, অবকাঠামো ও স্বাস্থ্যখাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। পিয়ানো মাত্তেই হল ইতালির আফ্রিকা-কেন্দ্রিক নীতি, যা জ্বালানি, শিক্ষা ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করে। গ্যাবন মধ্য আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ দেশ, যার সঙ্গে ইতালির অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বাড়ছে।

সুত্র :HelloItaly /ItalyAfrica

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত