৮ নভেম্বর, ৩৯২: রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্মের রাষ্ট্রধর্ম ঘোষণা এই দিনে রোমান সম্রাট থিওডোসিয়াস প্রথম ইতিহাসের এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন-তিনি খ্রিস্টধর্মকে রোমান সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন।এর মাধ্যমে হাজার বছরের পতৌলিক (pagan) ধর্মচর্চার সমাপ্তি ঘটে। মন্দির বন্ধ করে দেওয়া হয়, দেবতাদের উদ্দেশ্যে বলিদান নিষিদ্ধ করা হয়, এবং খ্রিস্টধর্মকে সরকারিভাবে সমর্থন দেওয়া হয়। এই সিদ্ধান্ত রোমান সাম্রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে ইতালিতে, রোম ও মিলানের মতো শহরগুলোতে খ্রিস্টান প্রতিষ্ঠান ও গির্জা গড়ে ওঠে, যা পরবর্তীতে ভ্যাটিকান ও ইউরোপের খ্রিস্টান সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় থিওডোসিয়াসের এ পদক্ষেপ ইউরোপে “চার্চ ও স্টেট”-এর দীর্ঘ সম্পর্কের সূচনা করে, যা পরবর্তী এক সহস্রাব্দ ধরে পশ্চিমা ইতিহাসকে প্রভাবিত করেছে।
সুত্র :
HelloItaly, রোমান_সাম্রাজ্য
৩৯২রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্মের রাষ্ট্রধর্ম ঘোষণা
আপডেট:

