বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

খুলনায় আদালত চত্বরে গুলি করে ২ জনকে হত্যা

আপডেট:

খুলনায় আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে আসামিরা হাজিরা শেষে মোটরসাইকেলে করে বের হওয়ার সময় তাদেরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন তাদের গুলি করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত