বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান। ইতালির কোম্পানির আওতায় লিওনার্দো এস পি এ যুদ্ধবিমান সরবরাহ করবে। সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এ যুদ্ধবিমান সংগ্রহ করা হচ্ছে। গতকাল বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে বাংলাদেশ বিমানবাহিনী এবং লিওনার্দো এস পি এ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল আইএসপিআরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান : ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গতকাল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর বার্ষিক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেনসেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে গতকাল থেকে তিন দিনব্যাপী (৯ থেকে ১১ ডিসেম্বর) এমইএসের বার্ষিক সম্মেলন- ২০২৫ শুরু হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে গতকাল থেকে তিন দিনব্যাপী (৯ থেকে ১১ ডিসেম্বর) এমইএসের বার্ষিক সম্মেলন- ২০২৫ শুরু হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

