আত্রেজু উৎসবের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিরোধীদের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, তিনি একা নন এবং তার সরকার সম্পূর্ণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিরোধী নেত্রী এলি শ্লেইনকে কটাক্ষ করে মেলোনি বলেন, বামপন্থীদের কোনো নৈতিক বা রাজনৈতিক ভিত্তি নেই, তারা শুধুই ক্ষমতার লোভে জোট বাঁধে। বিচার বিভাগীয় সংস্কার বা ‘সেপারেশন অফ ক্যারিয়ারস’ নিয়ে গণভোটের ডাক দিয়ে তিনি স্পষ্ট করেন, এটি সরকারের পতন ঘটাতে নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করতেই করা হচ্ছে।যারা মেলোনিকে ‘একা’ বা ‘বিচ্ছিন্ন’ মনে করেন, তাদের উদ্দেশ্যে মঞ্চ থেকে তিনি বলেন, যারা বলেন মেলোনি একা, তারা একবার চারপাশে তাকিয়ে দেখুন! এই জনসমুদ্রই প্রমাণ করে আমরা কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আমরা কোনো সুবিধাবাদী জোট নই, আমরা এক ভাগ্য ও আদর্শের পরিবার। তিনি বলেন তার শাসন আমলে ইতালি জনগনের উন্নয়ন অগ্রগতি প্রধান লক্ষ্য, দেশ ও জনগনের উন্নয়ন তার সরকার সব কিছু করবে।

