শনিবার, মার্চ ৭, ২০২৬

মনফালকনে পৌর প্রশাসকে বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ অভিযোগে বিক্ষোভ

আপডেট:

জেনেভা কনভেনশন ও ইউরোপীয় ইউনিয়নের ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ ধারা গুলো মনফালকনে পৌর মেয়ের পালন করছেনা বলে অভিযোগ মুসলিম ও স্থানীয় বিরোধী দল পিডি সহ অন্যান দলের। ২০২৩ সালের আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল মর্যাদা,অধিকার , শান্তিপূর্ণ সহাবস্থান এবং আমাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার দাবিতে। শহরের জনসংখ্যার এক তৃতীয়াংশ অভিবাসী সম্প্রদায়ের প্রতি পৌর প্রশাসনের ক্রমাগত বৈরী মনোভাব বৃদ্ধির কারণে ঐদিন অভিবাসী সম্প্রদায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল। মিছিলে অংশ নেয়া সকলের হাতে ছিল ইতালির পতাকা এবং শ্লোগান ছিল আমরা সবাই মনফালকনের অধিবাসী।
শহরের প্রাক্তন মেয়র তিনি পৌর মেয়র উপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার এই সব করছেন অভিযোগ করছে বিক্ষোভকারীরা। তিনি মনফালকনে এখনও প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিত্ব তিনি সাম্প্রতিক অভিযোগ করেন, মুসলিম এবং বামপন্থী সহ ৮,০০০ মানুষ আমার বিরুদ্ধে মিছিল করেছিল । এটি ইতালি এবং আমাদের শহরের বিরুদ্ধে সহিংসতা ছিল।” তার এই অভিযোগের সাথে দ্বিমত পোষণ করছি। মিছিলে অংশ নেয়া প্রতিটি মানুষের বক্তব্য এবং শ্লোগান থেকেই স্পষ্ট এটা শহরের বিরুদ্ধে কোন সহিংসতা ছিল না বরং মনফালকনের অধিবাসী হিসেবে প্রতিটি মানুষ গর্বিত ছিল। কোন নির্দিষ্ট ব্যাক্তি বিশেষের বিরুদ্ধেও এই শান্তিপূর্ণ সমাবেশের কোন উদ্দেশ্য ছিল না।ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যাবহার করা ঠিক নয়। কোন নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করে রাজনৈতিক লক্ষ্য অর্জন নিন্দনীয়। সমাবেশ পরবর্তী আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা অংশের একক রাজনৈতিক প্লাটফর্ম গঠন করে নির্বাচনে অংশ নেয়া সম্প্রদায়ের সবাই স্বতস্ফুর্ত ভাবে গ্রহণ করে নাই ,নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে।সম্প্রতি বলকান মুসলিম সম্প্রদায়ের আরেকটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ববর্তী মামলাগুলির মতো, স্থাপনা নির্মাণে অনিয়মের অভিযোগ এবং অতিরিক্ত জনসমাগমের ভিত্তিতে তা করা হয়েছে।এসব নিষেধাজ্ঞার কারণে , প্রাক্তন মেয়র এবং তার অনুসারীরা অতিশয় আনন্দিত হয়েছে সত্য। কিন্তু মুসলিম নাগরিকদের মর্যাদাপূর্ণ এবং আইনসম্মতভাবে তাদের ধর্ম পালন করার সুযোগ দেওয়ার জন্য বিকল্প স্থান চিহ্নিত করার প্রয়োজনীয়তার , আদালতের আহ্বান তারা উপেক্ষা করেছে।মুসলিম কমিউনিটি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা চায় একটি উপযোগী স্থান চিহ্নিত করে তাদেরকে ধর্ম পালন করার সুযোগ দিতে পৌর মেয়র প্রতি অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত