জেনোয়া কারাবিনিয়েরির নেতৃত্বে নাপোলি, কাসের্তা ও পালেরমোসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ২১ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।চক্রটি মূলত বয়স্কদের টার্গেট করত; ফোনে আত্মীয়ের দুর্ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে জেল থেকে বাঁচানোর নামে টাকা ও গয়না দাবি করত।মে ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫-এর মধ্যে ইতালির বিভিন্ন প্রান্তে ৩৩টি প্রতারণার মাধ্যমে তারা ৩ লাখ ইউরোর বেশি হাতিয়ে নিয়েছে।ঘটনার বিবরণে জানা যায় নাপোলির ‘স্পাক্কানাপোলি’ এলাকার জুয়েলারি দোকান এবং অবৈধ স্বর্ণের ল্যাব ব্যবহার করে লুট করা স্বর্ণালংকার গলিয়ে বা বিক্রি করে টাকা সাদা (Money Laundering) করা হতো।অভিযানের সময় এক আসামির বাসার ওয়াটার হিটারের ভেতর লুকানো ১ লাখ ২০ হাজার ইউরো নগদ এবং অন্য জায়গা থেকে আরও বিপুল অর্থ জব্দ করা হয়েছে।প্রতারক চক্রটি নাপোলিতে বিঅ্যান্ডবি (B&B) ভাড়া করে ‘কল সেন্টার’ বসিয়েছিল এবং ভাড়াগাড়ি ও ভুয়া সিম কার্ড ব্যবহার করে সারা দেশে অপরাধ চালাত।অবৈধ আয়ের টাকায় কেনা একটি বাড়ি, একটি বেটিং শপ এবং ৩টি গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে।

