রবিবার, মার্চ ১৫, ২০২৬

ফেনীর পূর্ব উকিল পাড়া থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার মাদক কারবারি গ্রেফতার

আপডেট:

প্রেস রিলিজ
ফেনী সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৯০ বোতল বিদেশী মদ ও ৬ কেজি গাঁজা সহ
মাদক কারবারী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে আসন্ন নতুন বছরের মাদক বিক্রি করার জন্য মাদক কারবারি বিল্লাল মিজি তার সহযোগী অপর আরো কয়েকজন সংবদ্ধ সহ উক্ত মাদক বিক্রির উদ্দেশ্য মজুদ করে। ফেনী মডেল থানা একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের বিবরণে যা জানা যায় ।গতকাল ২৬ তারিখ ফেনী জেলা পুলিশ সুপার মাদক বিরোধী অভিযান জোরদার কারার নিদর্শন দেন। পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে ফেনী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৬ শুক বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী হইতে অবৈধ মাদক ব্যবসায়ী (০১) বিল্লাল মিজি প্রঃ বেলাল (২৪), পিতা-সোহাগ মিজি, মাতা- শান্তি বেগম, সাং-উত্তর চর বকসী, থানা-রায়পুর জেলা-লক্ষীপুর, এ/পি-দাউদপুল, পেট্টোবাংলা, খোদেজা হাজারী কলোনী, ওয়ার্ড নং-১, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনীকে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজের ভাড়া বাসায় খাটের নিচে বিশেষ কৌশলে এবং পানি সরবারাহ এর গেইট ভাল্ব এর ট্যংাকির ভিতর বিশেষ কায়দায় মাদক মজুদ করিয়াছে মর্মে স্বীকার করিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ এর নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন, এসআই আব্দুর রহমান গাজী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী বিল্লাল মিজি এর দেখানো মতে ছোট বড় বিভিন্ন সাইজের বিদেশী ব্রান্ডের ৯০ বোতল বিদেশী মদ ও ৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন। আসন্ন থার্টিফাষ্ট নাইট উৎযাপন ও নিউ ইয়ার কে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে মাদকের সরবারাহের জন্য উক্ত মাদক সমূহ মজুদ করিয়াছে মর্মের ধৃত আসামী স্বীকার করে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য আসামীদের বিষয়ে অভিযান অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত