রাজধানী রোম থেকে সল্প দূরত্বে পাহাড়ের গায়ে বেঠা উঠা আলবানো লাজিয়ালে বাংলাদেশ অভিবাসী তরুনের নিজস্ব উদ্ভাবনে বেকারি শিল্পে তার নাম ছড়িয়ে পড়ছে। রোমা লাজিয়ালে ছোট ছিমছাম শহুরে পেস্ট্রি সেফ হোসেন নাম সবার মুখে মুখে। তার এই অর্জন ইতালিতে বসবাসরত তরুন যুবক যুবতীরা অনুপ্রেরণীত হবে।
রোমের অদূরে আলবানো লাজিয়ালের (Albano Laziale) পেস্ট্রি শেফ আহমেদ হোসেনকে (৩৫) বাংলাদেশ সরকার সম্মানজনক ‘ডায়াসপোরা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে। ইতালির বিখ্যাত পেস্ট্রি বা মিষ্টান্ন শিল্পে নিজের দক্ষতা প্রমাণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।স্থানীয় ইতালিয়ান কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় এই তরুণ প্রবাসীদের জন্য সফলতার এক অনন্য উদাহরণ এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। আহমেদ হোসেন দীর্ঘ সময় ধরে কাস্তেলি রোমানি (Castelli Romani) এলাকায় বসবাস করছেন এবং সেখানে তার তৈরি কেক ও মিষ্টির ব্যাপক সুনাম রয়েছে। বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসে সফল ও দেশের ভাবমূর্তি উন্নয়নকারী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তার হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।স্থানীয় ইতালিয়ান গণমাধ্যমেও আহমেদ হোসেনের এই সাফল্যের খবর গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে।
সুত্র : হ্যালো ইতালি

