বুধবার, মার্চ ৪, ২০২৬

রোমে বাজি ফোটানোর প্রস্তুতিকালে বিস্ফোরণে ৬৩ বছর বয়সী আয়ন বোতনারি নিহত ৩ টন বিস্ফোরক জব্দ

আপডেট:

গত ৩১ ডিসেম্বর বিকেলে রোমের মালাফেদে এলাকায় অবৈধ বাজি ফোটানোর প্রস্তুতিকালে বিস্ফোরণে ৬৩ বছর বয়সী আয়ন বোতনারি নিহত হয়েছেন। শক্তিশালী এই বাজির আঘাতে তার একটি হাত উড়ে যায় এবং বুকে গুরুতর জখম হয়, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তাতেই তার মৃত্যু হয়।রোম মিউনিসিপ্যালিটির কঠোর নিষেধাজ্ঞা বা ‘অর্ডিন্যান্স’ অমান্য করে এবং কালোবাজার থেকে এই রুডিমেন্টারি বা হাতে বানানো বাজিটি কেনা হয়েছিল।ঘটনার বিবরণে যা জানা যায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ছেলের কাছেও এক ব্যাটারি বাজি বা ফায়ারওয়ার্কস খুঁজে পেয়েছে। ফ্রোসিনোনে (Frosinone) একটি বাসার ভেতরে অবৈধ বাজির গোপন কারখানা আবিষ্কার করেছে পুলিশ, সেখান থেকে সাড়ে ৭ হাজার বিপজ্জনক বাজি জব্দ করা হয়েছে।ভিতারবোতে (Viterbo) প্রায় ৩ টন ওজনের বিস্ফোরক জব্দ করা হয়েছে এবং ১৪ বছরের কম বয়সী শিশুদের কাছে বাজি বিক্রির দায়ে এক দোকানদারকে হাতেনাতে ।
সুত্র : রোমা নিউজ, হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত