বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে নতুন করে রোম সিটি করপোরেশন নিয়োগে নতুনত্ব

আপডেট:

দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে নতুন করে রোম সিটি করপোরেশন নিয়োগে নতুনত্ব আয়নায়নে মেয়র কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোমে বসবাসরত সকলের সুবিধা হবে বলে রোমে বসবাসরত বাংলাদেশী অভিবাসী সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকের সাদুবাদ জানিয়েছে। দেখার বিষয় হলো এটি কার্যকরে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় কিনা। ইতালির রাজধানী রোমের প্রশাসনিক সদর দপ্তর কাম্পিডলিওতে (Capidoglio) শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনে যে গুরুতর জনবল সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধু সরকারি কর্মচারীরাই নয়, বরং বেসরকারি খাতে কর্মরত অভিজ্ঞ পেশাজীবী, বিশেষজ্ঞ ও প্রফেশনালরাও ক্যাম্পিডলিওর নির্বাহী ও ব্যবস্থাপনা পর্যায়ের পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর ফলে প্রশাসনে দক্ষতা, আধুনিক ব্যবস্থাপনা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটবে বলে আশা করা হচ্ছে।রোম সিটি প্রশাসনের মতে, বহু বছর ধরে পর্যাপ্ত সংখ্যক যোগ্য কর্মকর্তা না থাকায় বিভিন্ন দপ্তরের কাজ ধীরগতির হয়ে পড়েছে। বিশেষ করে নগর পরিকল্পনা, অবকাঠামো, পরিবহন, পরিবেশ, ডিজিটাল সেবা ও আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবলের অভাব স্পষ্ট। নতুন এই নীতির মাধ্যমে সেই শূন্যতা দ্রুত পূরণ করা সম্ভব হবে।এই সিদ্ধান্তের ফলে সরকারি প্রশাসন আরও উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বেসরকারি খাতে কাজ করা দক্ষ পেশাজীবীরা প্রশাসনে যুক্ত হলে নতুন ধারণা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক কর্মসংস্কৃতি চালু হতে পারে। একই সঙ্গে প্রশাসনের কার্যকারিতা ও সেবার মান বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।তবে কিছু সমালোচক মনে করছেন, এই পরিবর্তনের ফলে ঐতিহ্যবাহী সরকারি ক্যারিয়ার কাঠামোতে চাপ তৈরি হতে পারে। তবুও রোম প্রশাসনের অবস্থান পরিষ্কা—বর্তমান সংকট মোকাবিলায় দক্ষ ও অভিজ্ঞ জনবলই এখন সবচেয়ে বড় প্রয়োজন।সব মিলিয়ে, ক্যাম্পিডলিওর এই পদক্ষেপ ইতালির স্থানীয় প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যেখানে সরকারি ও বেসরকারি অভিজ্ঞতার সমন্বয়ে প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত