বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

তীব্র শীতে আশ্রয়হীন অভিবাসীরা ইতালিতে রাত কাটাছে

আপডেট:

ইতালির রোম মিলানো সহ অনেক শহরে আশ্রয়হীন অভিবাসী ও ইতালির নাগরিকেরা চরম বিপাকে। রোম ও মিলানো শহরে স্থানীয় ইতালীয় নাগরিকদের বাসস্থান অভাব রয়েছে। রোমের টারমিনি, তিভুতত্রিনা, মন্ততে মারিনো সহ অনেক পুরানো ও পরিত্যক্ত ভবন পড়ে রয়েছে সেই গুলোকে সংস্করণ করে এই সমস্যার সমাধান করা যায়। রোম ও মিলানোর মেয়র সেটি করতে পারেন। কিন্ত ইতালির আমলাতান্ত্রিক জটিলতা কারনে এই সমস্যা বছরের পর বছর পড়ে থাকে টেবিলে। প্রাচীন ইতিহাস ও সভ্যতার ও পর্যটন শিল্পের দেশ হিসাবে এটি ইতালি ভাবমূর্তিকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে। দৈনিক সকালের কন্ঠ সব সময় ইতালির অর্থনীতি ও ভাবমূর্তি ইতিবাচক হোক তা প্রত্যাশা করে। সরকারের এই বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। ফলশ্রুতিতে – ২০২৬ সালের শুরুতে ইতালির ত্রেন্তিনোতে তীব্র ঠান্ডায় আশ্রয়প্রার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে, অনেকেই রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকার থাকলেও দীর্ঘ অপেক্ষমান তালিকার কারণে ৯০ জন আশ্রয়প্রার্থী বর্তমানে গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে। সেন্ট্রো আস্তাল্লি (Centro Astalli) জানিয়েছে, আবাসন প্রকল্পের অভাবে বৈধ আশ্রয়প্রার্থীরাও এখন কার্যত রাস্তার ভিখারিতে পরিণত হয়েছেন। শীত মোকাবিলায় জিমনেসিয়ামে ২৪টি এবং ডরমিটরিতে ৩৫টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হলেও তা চাহিদার তুলনায় খুবই নগণ্য (মোট ৫৯টি)।সেন্ট্রো আস্তাল্লির পরিচালক সতর্ক করেছেন যে, বর্তমানে বরাদ্দকৃত ৭৩০টি সিট থেকেও ভবিষ্যতে ৫০% কমিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করবে। আবাসন সংকট এবং অভিবাসন সমস্যা একবিন্দুতে মিলে যাওয়ায় কাগজধারি আশ্রয়প্রার্থীরাও এখন ‘বাধ্যতামূলক গৃহহীনে’ (Forced homeless) পরিণত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত