সিনেমায় কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’ বলিউডে সাহসী এবং স্পষ্টভাষী হিসেবে রাধিকা আপ্তের পরিচিতি দীর্ঘদিনের। এবার সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেত্রী। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।তিনি আরও বলেন, ‘যদি কখনো তার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, সেটা আমার জন্য সত্যিই অবিশ্বাস্য হবে। তার সঙ্গে আমার মিলগুলো মানুষ যখন দেখায়, তখন আমিও বুঝতে পারি। ভবিষ্যতে এমন কিছু হলে নিশ্চয়ই আবার কথা হবে।উল্লেখ্য, ১৯৮৬ সালে ১৩ ডিসেম্বর প্রয়াত হয়েছেন স্মিতা পাতিল। তিনি না থাকলেও ভারতীয় সিনেমার অন্যতম শ্রদ্ধেয় অভিনেত্রী হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি। ‘ভূমিকা’, ‘আর্থ’, ‘মান্থান’, ‘চক্র’, ‘মান্ডি’ ‘আজ কি আওয়াজ’, ‘মির্চ মশলা’, ‘অমৃত’, ‘নৃত্য নৃত্য’সহ একাধিক সিনেমায় তার শক্তিশালী অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

