পর্দায় অন্তরঙ্গ বা নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে কথা বলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। জেনিফার লরেন্স সম্প্রতি ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে বলেছেন, নগ্ন দৃশ্যে অচেনা অভিনেতার সঙ্গে কাজ করা অনেক সহজ। কারণ, বন্ধুকে সঙ্গে নিয়ে ঘনিষ্ঠ দৃশ্য করা অনেকটা অদ্ভুত লাগে।উদাহরণ হিসেবে তিনি তুলনা করেছেন তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ডাই মাই লাভ’-এর কথা, যেখানে রবার্ট প্যাটিনসনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাকে। ‘রবার্ট ও আমি একে অপরকে আগে জানতাম না, তাই এটি অনেক সহজ ছিল,’ বলেন লরেন্স।নিজের আলোচিত সিনেমা ‘হাঙ্গার গেমস’-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ওই জশের (হ্যাচারসন) সঙ্গে চুম্বন করতে হলে, ভাবুন তো- এটা অনেক অদ্ভুত মনে হতো। তাই অচেনা কারও সঙ্গে করা অনেক বেশি সহজ।’

