বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সিউলের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন

আপডেট:

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দক্ষিণ কোরিয়া সফরের শুরুতে সিউলের জাতীয় স্মৃতিসৌধ (Seoul National Cemetery) পরিদর্শন করেছেন। সেখানে তিনি দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরিদর্শন বইয়ে তিনি লিখেছেন, “স্বাধীনতা ও শান্তি রক্ষায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।এই সফরের মাধ্যমে ইতালি ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।মেলোনি তার বার্তায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।স্মৃতিসৌধের ‘মেমোরিয়াল টাওয়ার’-এ ধূপ জ্বালিয়ে এবং নীরবতা পালন করে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন।এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত