পর্যটকদেট নিরাপত্তা ও জনগনের জান মালের নিরাপদ করতে অপারেশন সেফ স্টিট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মেলোনি। তিনি রোমের টারমিনিতে সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ করে নিরাপত্তা বজায় রাখতে নির্দেশ দেন। স্থানীয় ও পর্যটকেরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন গত দশকের মধ্য রোম শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে মেলোনি সরকারের আমলে। রোমে নিরাপত্তা জোরদার: তেরমিনি ও কলোসিয়ামে সেনাবাহিনীর সাঁজোয়া যান ‘পুমা’‘অপারেশন সেফ স্ট্রিট’ দুর্বল করার অভিযোগ উড়িয়ে দিয়ে রোমের গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর টহল ও ভারী যানের উপস্থিতি আরও জোরদার করলেন প্রধানমন্ত্রী মেলোনি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ‘স্ত্রাদে সিকুরে’ বা নিরাপদ সড়ক অপারেশন দুর্বল করার বা জনবল কমানোর অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। রোমের ব্যস্ততম তেরমিনি স্টেশন এবং ঐতিহাসিক কলোসিয়ামের সামনে সেনাবাহিনীর বিশেষ সাঁজোয়া যান ‘পুমা’ (Puma) মোতায়েন করা হয়েছে।গতকালসকালে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে নাগরিকদের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের কাজের প্রশংসা ও ধন্যবাদ জানান।এক বার্তার মাধ্যমে মেলোনি নিশ্চিত করেছেন যে, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর উপস্থিতি কমানো নয়, বরং দৃশ্যমানভাবে আরও শক্তিশালী করা হচ্ছে।‘পুমা’ হলো ইতালির সেনাবাহিনীর হালকা ও দ্রুতগামী সাঁজোয়া যান, যা জনাকীর্ণ এলাকায় টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে অত্যন্ত কার্যকর।
– মূলত সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা সমালোচনার জবাবেই সরকার রাজধানীর কেন্দ্রস্থলে সামরিক উপস্থিতি বাড়ানোর এই সিদ্ধান্ত প্রদর্শন করেছে।y
সুত্র : রোমা নিউজ, হ্যালো ইতালি

