সচিবালয়ে দায়িত্ব পালনের প্রথম দিনেই কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখা এবং পুলিশের চেইন অব কমান্ড নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম শুভেচ্ছা বৈঠকে তিনি এই কড়া বার্তা দেন।বিকেলে প্রথমবার মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার আগে ভবনের বাইরে তাঁর ছবি সংবলিত একটি বিশাল ব্যানার দেখে বিরক্তি প্রকাশ করেন তিনি। ব্যানারটি কে টানিয়েছেন তা জানতে চেয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘রাজনীতিবিদদের জন্য ব্যানার থাকতে পারে, কিন্তু সরকারি কর্মকর্তাদের এমন কাজে জড়ানো উচিত নয়। আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।’
বৈঠকে পুলিশ বাহিনীর শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, পুলিশের চেইন অব কমান্ড কোনোভাবেই ভাঙা যাবে না। কোনো থানার ওসি যেন সরাসরি মন্ত্রীকে ফোন না করেন, সেই নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতিটি কাজ নির্ধারিত ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, মন্ত্রণালয়ে কোনো ধরনের তদবির বা দুর্নীতি বরদাশত করা হবে না।
রাজনীতিবিদদের জন্য ব্যানার থাকতে পারে সরকারি কর্মকতারা ব্যানার নয় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
আপডেট:

