রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

নোয়াখালীর বসুরহাট উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে আওয়ামী লীগের ৬ নেতা আটক

আপডেট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ছয় কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।গত শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০/১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ছয়জনকে আটক করে।তারা হলেন-মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
ওসি নুরুল হাকিম বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তাদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত