মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে কার্যক্রম পরিচালনার আহ্বান প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালি-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারী-পুরুষ অংশ নেন।ইফতার মাহফিলটি ইতালির রাজধানী রোমের এক স্থানীয় মিলনায়তনে সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাওশনারা মুন্নি ও সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণার যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যান সমিতি সভাপতি লায়লা শাহ, সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা, ধুমকেতু সোসাল অর্গানাইজেশন সদস্য মৌসুমী মৃধা, উইমেন্স পাওয়ার গড়ত্বসেলনে সভাপতি রিনা আক্তার, নারী নেত্রী নায়না আহমেদ, সালমা আক্তার সহ অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এরপর সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য ও প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে, একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করা হবে। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা মহিলা সংস্থা ইতালির ভূয়সী প্রশংসা করেন।ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

