সোমবার, মার্চ ৯, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট”ইতালি যুদ্ধের পক্ষ নয়”স্পষ্টভাবে জানিয়েছেন :প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট:

​রোম, ইতালি: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় মিত্রদের সাথে নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইতালি। একদিকে আন্তর্জাতিক কূটনীতি এবং অন্যদিকে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার একযোগে কাজ করছে।. আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধজাহাজ মোতায়েন মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ইউরোপের সীমান্তে ছড়িয়ে না পড়ে, সেজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে উচ্চপর্যায়ের কূটনৈতিক সমন্বয় শুরু করেছেন মেলোনি।
​কূটনৈতিক ঐক্য: চার দেশের শীর্ষ নেতারা যুদ্ধের বিস্তার রোধ এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার বিষয়ে একমত হয়েছেন।সীমান্ত সুরক্ষা: ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধের আগাম প্রস্তুতি হিসেবে সাইপ্রাস উপকূলে ইতালীয় নৌবাহিনীর একটি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। “ইতালি যুদ্ধের পক্ষ নয়”.এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইতালি বর্তমানে কোনো যুদ্ধের অংশ নয় এবং তারা সরাসরি কোনো সশস্ত্র সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়। বরং কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রোম। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইতালীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনে জরুরি সহায়তা দিতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। অভ্যন্তরীণ বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ যুদ্ধের প্রভাবে ইতালির অভ্যন্তরীণ বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
​বিশেষ টাস্কফোর্স: অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।শুল্ক সমন্বয় করে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ‘মোবাইল এক্সাইজ ডিউটি’ (accise mobili) ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। তেলের দাম স্থিতিশীল রাখার কৌশল নিয়েছে জ্বালানি তেলের দাম বাড়লে সরকারের ভ্যাট (VAT) বাবদ আয়ও বৃদ্ধি পায়। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, তেলের বর্ধিত মূল্য থেকে প্রাপ্ত এই অতিরিক্ত ভ্যাটকে সরাসরি শুল্ক (Excise Duty) কমানোর কাজে ব্যবহার করা হবে। এতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও স্থানীয় বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে। ইতালি সরকার একদিকে সাইপ্রাস উপকূলে সামরিক উপস্থিতি ও মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে বহিঃশত্রুর মোকাবিলা করছে, অন্যদিকে ‘মোবাইল এক্সাইজ ডিউটি’ ও টাস্কফোর্সের মাধ্যমে সাধারণ মানুষের পকেট সুরক্ষায় কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত