বুধবার, মার্চ ১১, ২০২৬

রোমে আবাসন সংকটকে পুঁজি করে সাবলেট ব্যাবসা অভিযান ও জরিমানা

আপডেট:

রোম, ইতালি: রোমের চাম্পিনো এলাকায় মাত্র ৩০ বর্গমিটারের একটি খুপরি ঘরে গাদাগাদি করে থাকা অবস্থায় ১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বসবাসের অযোগ্য এবং চরম অস্বাস্থ্যকর এই পরিবেশে বসবাসরতদের মধ্যে বাংলাদেশসহ পাকিস্তান, তিউনিসিয়া ও মরক্কোর নাগরিকরা রয়েছেন।
​জালিয়াতির কৌশল: ভাড়ার ঘরে অবৈধ ব্যবসা তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জনৈক এক বৈধ অভিবাসী নিজে ৮০০ থেকে ৯০০ ইউরোতে বাসাটি ভাড়া নিয়েছিলেন। এরপর তিনি নিয়মবহির্ভূতভাবে অন্যদের কাছে সেটি সাব-লেট দেন। জনপ্রতি ১০০ থেকে ১৪০ ইউরো করে ভাড়া আদায় করে তিনি মাসে ১,৩০০ থেকে ১,৫০০ ইউরো পর্যন্ত অবৈধ মুনাফা করছিলেন।কেন এই মানবেতর বসবাস?তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রবাসীরা মূলত ‘হসপিটালিটি ডিক্লারেশন’ (Declaration of Hospitality) বা আবাসন সংক্রান্ত আইনি কাগজপত্রের জন্য এখানে থাকছিলেন। ইতালিতে স্টে পারমিট (Soggiorno) নবায়ন বা কনভারসনের জন্য এই ডকুমেন্টটি অত্যন্ত জরুরি, আর এই সুযোগটিই নিয়েছিল অসাধু চক্রটি।মানবেতর জীবনযাপন ও পুলিশি ব্যবস্থা পুলিশের বিবরণ অনুযায়ী, বাসাটির অবস্থা ছিল ভয়াবহ চিত্র গত ২৫ বছর থেকে চলে আসছে। ​অস্বাস্থ্যকর পরিবেশ: রান্নাঘর এবং টয়লেটের অবস্থা এতটাই শোচনীয় যে পুলিশ একে ‘বসবাসের অযোগ্য’ এবং ‘স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছে।জরিমানা ও আইনি ব্যবস্থা: পুলিশ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব বাসাবাড়ির অতিব্যবহার সীমিত করতে বিশেষ আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত মূল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হয়েছে। ইতালিতে স্টে পারমিটের কাগজপত্রের জন্য এ ধরনের অবৈধ চুক্তিতে জড়ানো আইনিভাবে দণ্ডনীয় অপরাধ এবং এটি আপনার রেসিডেন্স পারমিট প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত