ঢাকা, ১২ মার্চ, ২০২৬: অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মালিবাগস্থ সিআইডি সদর দপ্তর পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)-এর একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার প্রতিনিধি দলটি সিআইডি প্রধান অতিরিক্ত আইজি জনাব মো. ছিবগাত উল্লাহ বিপিএম, পিপিএম-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়।এফবিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাসের লিগ্যাল অ্যাটাচে সুহেল দাউদ (Suhel Daud)। দলে আরও উপস্থিত ছিলেন,রাইলি পালমারট্রি (Riley Palmertree), অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, মার্কিন দূতাবাস ঢাকা।সুসান ফিনবি (Susan Finby), অ্যাসিস্ট্যান্ট সেকশন চিফ, এফবিআই/মার্কিন দূতাবাস শ্রীলঙ্কা।মো. আমিনুল ইসলাম, পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট, এফবিআই, ঢাকা।সিআইডির পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার) আবুল বাশার তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।বৈঠকে আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান অপরাধ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান বিষয়গুলো ছিল:
অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়: সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি এবং মানব পাচারের মতো গুরুতর অপরাধ মোকাবিলায় পারস্পরিক কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা আরও জোরদার করা। ক্রিপ্টোকারেন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সিআইডি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্বারো তদন্তের প্রয়োজনে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি ‘মেটা’ থেকে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে তথ্য ও সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়।: সিআইডি ও এফবিআই-এর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য একটি স্থায়ী ‘ফোকাল পয়েন্ট’ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
সিআইডি প্রধান জনাব মো. ছিবগাত উল্লাহ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারাবাহিক দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, যাতে তারা জনগণকে আরও কার্যকর সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
ভবিষ্যৎ পরিকল্পনাউভয় পক্ষ আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্তপারের অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে একমত পোষণ করেন। এছাড়া সিআইডিতে বিদ্যমান সাইবার ওয়ান-স্টপ সার্ভিসকে আরও আধুনিক ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।
সিআইডি সদর দপ্তরে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ সাইবার অপরাধ ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বারোপ
আপডেট:

