মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

দাগনভূঞায় ‘দাদনার খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, দাগনভূঞা | ১৬ মার্চ, ২০২৬
​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফেনীর দাগনভূঞায় শুরু হয়েছে ‘দাদনার খাল’ খনন ও পুন:খনন কর্মসূচি। আজ সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার গুরুত্বপূর্ণ এই খালটির খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুন:খনন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে মন্ত্রী বলেন:”জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয় সংস্কারের কোনো বিকল্প নেই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা প্রতিটি অঞ্চলের পানির উৎসগুলোকে সচল করতে বদ্ধপরিকর।”দাদনার খাল’ পুন:খননের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ উপকার পাবেন। সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, ফলে চাষাবাদে খরচ কমবে।
​জলবদ্ধতা নিরসন: বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে।পরিবেশ রক্ষা: খালের নাব্য ফিরে আসলে জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভূ-গর্ভস্থ পানির স্তরের ভারসাম্য বজায় থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত