বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ইতালিতে ইলেকট্রিক স্কুটার নিবন্ধনের নতুন যুগ”উন্মোচিত হলো বিশেষ নম্বর প্লেট

আপডেট:

রোম, ইতালি: ইতালির রাজপথে ইলেকট্রিক স্কুটার বা ‘মনোপাত্তিনি’ (Monopattini) চলাচলে শৃঙ্খলা ফেরাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ফোজ্জার সরকারি টাঁকশালে (Istituto Poligrafico e Zecca dello Stato) ইতালির প্রথম ইলেকট্রিক স্কুটারের নম্বর প্লেট উন্মোচন করেছেন দেশটির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি।এই উদ্যোগের মাধ্যমে ইতালিতে স্কুটারের অনিয়ন্ত্রিত চলাচলের অবসান ঘটতে যাচ্ছে। এখন থেকে প্রতিটি স্কুটারকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে।​নতুন আইনের মূল বৈশিষ্ট্য ও নিয়মাবলী সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিয়মভঙ্গকারী চালকদের দ্রুত শনাক্ত করতে সরকার বেশ কিছু কঠোর নিয়ম প্রবর্তন করেছে:প্লেটের আকার ও ফরম্যাট: স্কুটারের নম্বর প্লেটগুলো হবে অত্যন্ত ছোট ও কমপ্যাক্ট, যার আকার মাত্র ৫ x ৬ সেন্টিমিটার। এতে ৩টি ইংরেজি বর্ণ এবং ৩টি সংখ্যার সমন্বয়ে একটি ইউনিক কোড থাকবে।
​ব্যক্তিগত নিবন্ধন (Personal Plate): এই প্লেটগুলো সরাসরি মালিকের নামে নিবন্ধিত হবে। অর্থাৎ, কোনো ব্যক্তি যদি তার স্কুটার পরিবর্তন বা বিক্রি করেন, তবে তিনি তার পুরনো প্লেটটি নতুন স্কুটারে ব্যবহার করতে পারবেন।বাধ্যতামূলক প্রয়োজনীয়তা: ইতিপূর্বে স্কুটারের জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও এখন থেকে ত্বরগা (Targa/Plate), বিমা (Insurance) এবং হেলমেট ব্যবহার আইনত বাধ্যতামূলক করা হয়েছে।আগামী ১৬ মে ২০২৬ থেকে এই আইনটি সমগ্র ইতালিতে কঠোরভাবে কার্যকর করা হবে। নির্দিষ্ট সময়ের পর নিবন্ধনহীন স্কুটার রাস্তায় পাওয়া গেলে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীর আশ্বাস নম্বর প্লেট উন্মোচন অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি কেবল স্কুটার নিয়েই কথা বলেননি; তিনি বর্তমান জ্বালানি সংকট এবং তেলের ক্রমবর্ধমান দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে বিশেষ হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ইতালির ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে এই ‘স্কুটার রেগুলেশন’ একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত