ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশে কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পুলিশ-সাংবাদিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে ইউনেস্কো। আজ (বুধবার) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ-এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎকালে পুলিশ সংস্কার, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সুসম্পর্ক, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জানান আগামী জুন মাসের মধ্যেই পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে।ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের পূর্বে ৭০০ জন এসপি ও ওসি পদমর্যাদার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।প্রতিনিধিদলটি আইজিপি’র সাথে এ বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন:
বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষন প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা।মিডিয়া উইংয়ের অন্তর্ভুক্তি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত মিডিয়া শাখার কর্মকর্তাদের এই প্রশিক্ষণে যুক্ত করার ওপর জোর দেন তিনি। সুবিধার্থে প্রশিক্ষণ কর্মসূচিগুলো শনিবার আয়োজন করার প্রস্তাব দেন মন্ত্রী।সংবাদপত্রের স্বাধীনতা ও পারস্পরিক সম্পর্ক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাসী, তবে এর পাশাপাশি দায়িত্বশীলতা ও জবাবদিহির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।ইউনেস্কো প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির হেড অভ কমিউনিকেশন ফারহানা শাহনাজ এবং প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো
আপডেট:

