রবিবার, মে ১০, ২০২৬

২০ বছর পর রোমে ‘কালচারাল মিডিয়েটর’ নিবন্ধন চালু শীর্ষে বাংলাদেশিরা

আপডেট:

রোম / ইতালি :​দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে রোম মিউনিসিপ্যালিটি (Roma Capitale) পুনরায় চালু করেছে ‘রেজিস্ট্র অব কালচারাল মিডিয়েটর’ বা সাংস্কৃতিক মধ্যস্থতাকারীদের তালিকা। ২০০৫ সাল থেকে বন্ধ থাকার পর, ইতালির রাজধানী রোমে বসবাসরত বিদেশি নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​নতুন এই তালিকায় ৫৯১ জন পেশাদার মধ্যস্থতাকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা মূলত হাসপাতাল, স্কুল, আদালত এবং কর্মসংস্থান কেন্দ্রগুলোতে বিদেশি নাগরিকদের ভাষা ও সংস্কৃতিগত জটিলতা নিরসনে কাজ করবেন।পরিসংখ্যানে অভিবাসীদের চিত্র ও বাংলাদেশিদের আধিপত্য।বর্তমানে রোমে বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৯,৪৫২ জনে, যা শহরের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য:
​আবেদনে শীর্ষে বাংলাদেশি: নতুন রেসিডেন্স বা বসবাসের অনুমতির (Permesso di Soggiorno) আবেদনের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশি নাগরিকরাই তালিকার শীর্ষে রয়েছেন।​জনসংখ্যার অবস্থান: রোমে বর্তমানে ৩৮,২২৫ জন বাংলাদেশি বসবাস করছেন, যা মোট বিদেশি জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। বাংলাদেশিরা মূলত রোমের ৫ নম্বর (Municipio V) এবং ৭ নম্বর (Municipio VII) মিউনিসিপ্যালিটি এলাকায় সবচেয়ে বেশি ঘনীভূত।রোমের প্রধান ৩টি প্রবাসী জনগোষ্ঠী
​সংখ্যাগত দিক থেকে রোমে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষ তিনটি দেশ হলো:বাংলাদেশ, ফিলিপাইন, রোমানিয়া।

সুত্র: হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত