ঢাকার ধামরাই উপজেলার হাজীপুর গ্রামের সন্তান আব্দুল হালিম যুক্তরাজ্যের লন্ডন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিউহাম কাউন্সিলের ইস্ট হাম এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে ধামরাইবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।জানা গেছে, আব্দুল হালিম ধামরাই উপজেলার হাজীপুর গ্রামের মরহুম হাজী হোসেন আলীর বড় ছেলে। তার বাবা স্থানীয়ভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন এবং তৎকালীন সময়ে নির্বাচিত মেম্বারের দায়িত্ব পালন করেন।দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ইতালিতে বসবাসকালে আব্দুল হালিম প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ঢাকা জেলা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি ইতালির বাংলা কমিউনিটিতেও তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।পরবর্তীতে তিনি সপরিবারে লন্ডনে স্থায়ী হন এবং সেখানে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ও মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন।গত ৭ মে ২০২৬ অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিল নির্বাচনে ইস্ট হাম এলাকা থেকে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন আব্দুল হালিম।
তার এই সাফল্যে যুক্তরাজ্য, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে ধামরাইয়ের প্রবাসীরা তার এ অর্জনকে গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঢাকা জেলা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম লন্ডনে কাউন্সিলর নির্বাচিত
আপডেট:

