শুক্রবার, মে ১৫, ২০২৬

অবৈধ অভিবাসন ও পাচার রোধে বাংলাদেশ ও ইতালীয় পুলিশের যৌথ উদ্যোগ সিআইডিতে বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

আপডেট:

ঢাকা: অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানবপাচারকারী চক্র দমনে বাংলাদেশ ও ইতালি পুলিশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের জন্য অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সিআইডি’র (CID) ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।ইতালি থেকে আগত বিশেষজ্ঞ প্রশিক্ষক দল এই কোর্সটি পরিচালনা করেন। প্রশিক্ষণ চলাকালীন ইতালীয় প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID) এবং স্পেশাল ব্রাঞ্চের (SB) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং তথ্য আদান-প্রদান আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।গোয়েন্দা তথ্য বিনিময় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের গতিবিধি পর্যবেক্ষণে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান।অপরাধী শনাক্তকরণে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ডেটাবেজ শেয়ারিংয়ের মাধ্যমে পাচারকারীতে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করা।অভিবাসন ব্যবস্থাপনা অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করা।ইতালীয় প্রতিনিধিদল এই কোর্সটি আয়োজনে অসাধারণ সহযোগিতার জন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং ডিটেক্টিভ ট্রেনিং স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচী ভবিষ্যতে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে।”এই আয়োজন কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং এটি অপরাধমুক্ত আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার পথে একটি শক্তিশালী পদক্ষেপ।” — সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত