শনিবার, মে ২৩, ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি : কন্তের

আপডেট:

নিজস্ব প্রতিবেদক রোম : ইসরায়েলি বাহিনীর হাতে ইতালীয় ত্রাণকর্মীদের লাঞ্ছনা ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর অবিলম্বে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ফাইভ স্টার মুভমেন্টের নেতা জুসেপ্পে কন্তে। একই সাথে তিনি অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এবং ইসরায়েলের সাথে ইতালির সকল সামরিক ও বাণিজ্যিক চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন।সম্প্রতি এক বিবৃতিতে বর্তমান জর্জিয়া মেলোনি সরকারের তীব্র সমালোচনা করে কন্তে বলেন, দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট এবং যুবকদের স্বল্প বেতনের মতো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে সরকার সামরিক খাতে অতিরিক্ত বাজেট বরাদ্দ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
​দেশের অভ্যন্তরীণ সংকট ও মেগা প্রজেক্টের বিরোধিতা করে বলেন ইতালির বর্তমান অর্থনৈতিক মন্দা ও ভবিষ্যৎ সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন জনমিতিক বিপর্যয় চরম অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ইতালির প্রায় ৬৬ লক্ষ মানুষ সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের ভবিষ্যতের জন্য এক বড় অশনিসংকেত। বিতর্কিত ‘মেসিনা ব্রিজ প্রজেক্ট’-এর জন্য বরাদ্দকৃত ১৩.৫ বিলিয়ন ইউরো এবং সামরিক খাতের বিশাল বাজেট কাটছাঁট করার দাবি জানান তিনি। এই বিপুল অর্থ যুদ্ধ বা মেগা প্রজেক্টে ব্যয় না করে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহারের প্রস্তাব দেন কন্তে।দেশের অর্থনৈতিক সমতা ফিরিয়ে আনতে ফাইভ স্টার মুভমেন্টের পক্ষ থেকে একটি বড় অর্থনৈতিক সংস্কারের দাবি তোলা হয়েছে। কন্তে জানান, গত ৩ বছরে ব্যাংক এবং জ্বালানি কোম্পানিগুলো সাধারণ মানুষের সংকটের মাঝেও প্রায় ২০০ বিলিয়ন ইউরোর অতিরিক্ত মুনাফা (Windfall Profit) অর্জন করেছে। দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও জনকল্যাণে এই বিশাল মুনাফার ওপর বিশেষ ট্যাক্স বা কর আরোপের জোরালো দাবি তুলেছে তার দল।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কন্তের এই অবস্থান ইতালির অভ্যন্তরীণ রাজনীতিতে মেলোনি সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে, বিশেষ করে যখন দেশের সাধারণ মানুষ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে লড়াই করছে।
সুত্র / ফটো হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত