বুধবার, জুন ৩, ২০২৬

তোফায়েল আহমেদ জানাজা শেষে জয় বাংলা স্লোগান ১৫ জন আটক

আপডেট:

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জয় বাংলা স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ১৫ থেকে ২০ জন আটক করা হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর কয়েকজনকে আটক করা হয়। জানাজায় এসে মিছিল দেয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, যথাসময়ে মরদেহবাহী গাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজন আটক সে বিষয় এখনই বলতে পারবো না। যাচাই-বাছাই করে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত