বুধবার, জুন ৩, ২০২৬

মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম/ চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বিশেষ অভিযান চালিয়ে ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়াসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার জব্দ করা হয়।​গত ১ জুন (২০২৬) রাত ২:৪০ ঘটিকায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এই অভিযান চালানো হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে একটি সন্দেহভাজন কালো রঙের এক্সিও প্রাইভেটকার থামানো হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭,৬৮০ পিস ইয়াবা ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামির নাম: বাবু মোল্লা (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত বাবু মোল্লা এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত