ফেনী ২৫০ শয্যা হাসপাতালের বেহাল দশা ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবি রেহানা আক্তার রানুর।জাতীয় সংসদে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও বেহাল দশা তুলে ধরে এটি ৫০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু।সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালটিতে তীব্র জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে ফেনীসহ পার্শ্ববর্তী তিন জেলার লাখ লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।হাসপাতালের ভেতরের নাজুক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে রেহানা আক্তার রানু বলেন:”সেবামূলক এই প্রতিষ্ঠানটিতে ডাক্তার থাকলে নার্স থাকে না, আবার ঝাড়ু থাকলেও ঝাড়ুদার নেই।”
তিনি হাসপাতালের এই হযবরল ও চিকিৎসাবঞ্চিত পরিস্থিতির আশু সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
ফেনী ২৫০ শয্যা হাসপাতালের বেহাল দশা ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবি রেহানা আক্তার রানুর
আপডেট:

