ইতালির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রি-এনরোলমেন্ট বা প্রাক-নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় আগামী দুই শিক্ষাবর্ষের (২০২৬-২৭ এবং ২০২৭-২৮) জন্য ভিসা, আবাসন ও নিবন্ধন সংক্রান্ত একটি নতুন নীতিমালাও প্রকাশ করা হয়েছে।
নতুন এই নীতিমালার মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:আবেদন মাধ্যম: শিক্ষার্থীদের এখন থেকে সম্পূর্ণ সরকারি ও বিনামূল্যে ব্যবহারের যোগ্য ‘ইউনিভার্সিটালি’ (Universitaly) পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভিসা আবেদনের সময়সীমা:
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য: শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য: শেষ সময় ৩১ অক্টোবর ২০২৭।প্রক্রিয়া সহজীকরণ: নতুন এই নীতিমালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়, কনস্যুলেট এবং পুলিশ সদর দপ্তরের মধ্যে একটি নিবিড় সমন্বয় গড়ে তোলা হবে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি এবং আবাসন খোঁজার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক সহজতর করবে।কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের অফিশিয়াল পোর্টালটি ব্যবহারের পাশাপাশি নির্ধারিত ডেডলাইন বা সময়সীমার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতালিতে উচ্চশিক্ষা: প্রাক-নিবন্ধন শুরু, ভিসা ও আবাসনে নতুন নীতিমালা প্রকাশ
আপডেট:

