রোম :ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’-এ ৯২-৬৩ ভোটে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে আলোচিত ‘বিচার-অভিবাসন ডিক্রি’ আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে। এই নতুন আইনের ফলে দেশের বিচার বিভাগ এবং অভিবাসন প্রক্রিয়ায় একাধিক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।
১. সীমান্তে দ্রুত আশ্রয় আবেদন ও ডিটেনশন সেন্টার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন মাইগ্রেশন প্যাক্ট অনুসরণ করে সীমান্তে রাজনৈতিক আশ্রয় আবেদনের প্রক্রিয়া বাধ্যতামূলক এবং আরও দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অভিবাসীদের আটকে রাখার জন্য ডিটেনশন সেন্টারের পরিধি বাড়ানো হবে, তবে জাতীয়তার ভিত্তিতে কাউকে আটকে রাখার ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।
২. কাজের অনুমতি পাওয়ার সময়সীমা বৃদ্ধি
নতুন আইন অনুযায়ী আশ্রয়প্রার্থীদের (Asylum Seekers) কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে আবেদন করার পর কাজের অনুমতি পেতে ৬০ দিনের পরিবর্তে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৩. আইনজীবী পরীক্ষার কাঠামো সহজীকরণ
ইতালিতে আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জনের জন্য বার কাউন্সিলের পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ৩টি লিখিত পরীক্ষা দিতে হতো, নতুন নিয়মে তা কমিয়ে ২টি লিখিত পরীক্ষা করা হয়েছে।
৪. বিচার বিভাগের ডিজিটালাইজেশন
দেশের পুরো বিচার বিভাগকে আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্য নিয়ে ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ে ধাপে ধাপে কয়েক কোটি ইউরো বাজেট বরাদ্দ রাখা হয়েছ।আইন পাস চেম্বার অব ডেপুটিজে ৯২-৬৩ ভোটে পাস।কাজের অনুমতি এখন থেকে ৬০ দিনের বদলে ৯০ দিন সময় লাগবে। ৩টির পরিবর্তে ২টি লিখিত পরীক্ষা।
ডিজিটাল বিচার ব্যবস্থা: ২০২৬-২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী ইউরো বাজেট বরাদ্দ।
ইতালি ‘বিচার-অভিবাসন ডিক্রি’ চূড়ান্ত অনুমোদন, বদলে যাচ্ছে আশ্রয় আবেদন
আপডেট:

