বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

শিক্ষা-প্রতিবন্ধী অধিকার রক্ষা ও ডানপন্থী রাজনীতি মোকাবিলার আহ্বান : সাবেক প্রধানমন্ত্রী কান্তের

আপডেট:

​রোম: ইতালির বর্তমান সরকারের বাজেট বরাদ্দ ও সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও ফাইভ স্টার মুভমেন্টের নেতা জুসেপ্পে কন্তে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতের সংকটকে পাশ কাটিয়ে সরকার সামরিক খাতে মনোযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।​কন্তের বক্তব্যে বলেন ​সামরিক ব্যয় ও বিতর্কিত বাজেট সাধারণ মানুষের কল্যাণ উপেক্ষা করে বর্তমান সরকার নির্বাচনী আইন পরিবর্তন এবং সামরিক অস্ত্রায়নে শতকোটি ইউরো বরাদ্দে ব্যস্ত রয়েছে।​শিক্ষা খাতে কাটছাঁট ও জনদুর্ভোগ শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট কাটছাঁট করা হয়েছে। জীবনযাত্রার অস্বাভাবিক খরচে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের পরিবারগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে।​জার্মানির প্রস্তাবের প্রতিবাদ করে বলেন সম্প্রতি জার্মানিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদা ক্লাসে পাঠানোর প্রস্তাব সামনে এসেছে। কন্তে একে সরাসরি ‘জাতিগত বিভাজন’ বা বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপীয় পুনরস্ত্রায়ন নীতিতে স্বাক্ষর করায় ক্ষোভ প্রকাশ করেন কন্তে। তাঁর মতে, এই ধরনের নীতি পরোক্ষভাবে চরমপন্থাকেই মদদ দিচ্ছে।​জনকল্যাণ ও জোটের কৌশলে ডানপন্থী রাজনৈতিক স্রোত মোকাবিলা করতে হলে সামরিকীকরণ নয়, বরং জনকল্যাণমূলক কার্যকর সমাধান ও গঠনমূলক নাগরিক সংলাপের ওপর জোর দিতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী জোটকে প্রাইমারি নির্বাচন বা কর্মসূচি ঘোষণায় তাড়াহুড়া না করে বাস্তবমুখী ও টেকসই পরিকল্পনা তৈরির পরামর্শ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত