রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আসবেন বলে ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠন গুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছিলো। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার নানা বাড়ী সফরকে নিয়ে ফেনী জেলা সকাল নাগরিকদের অনেক প্রত্যাশা প্রধানমন্ত্রী কাছে তুলে ধরবেন তা সমাধান পাবেন বলে আশায় ছিলেন। জাতিসংঘের সাধারণত অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর আমেরিকার যাওয়ার কথা রয়েছে।

