রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ফেনীতে পুলিশের সাড়াশি অভিযান মাদক কারবারি সহ আটক ২১

আপডেট:

প্রেস রিলিজ

ফেনী প্রতিনিধি:ফেনীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার এবং ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট।ফেনী মডেল থানার নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এ বিশেষ অভিযানে এসব আসামিদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।সন্ত্রাসবিরোধী মামলার আসামি: ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকা থেকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আশরাফুল জামান সোহাগ (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি সোনাগাজী থানার ছাড়াইতকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে।ডাকাত দলের সদস্য: শহরের এসএসকে রোড এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮)-কে আটক করা হয়। তিনি ডায়মন্ড আবাসিক হোটেলে অবস্থান করছিলেন এবং তার স্থায়ী ঠিকানা সোনাগাজী থানার চর চান্দিয়া গ্রামে।মাদক কারবারি ও উদ্ধারকৃত মাদক ধর্মপুর এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি মোঃ সেলিম (২৪)-কে ৫০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনি এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ হৃদয় (২০) ও তার মা রাবেয়া আক্তারকে আটক করা হয়।​৫৭ পিস ইয়াবাসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম সুমন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬) এবং মোঃ রবেল (২৬)-কে গ্রেফতার করা হয়।​৩ বোতল বিয়ারসহ আটক করা হয়েছে আবু বক্কর (২৩) ও মোঃ ইকবাল হোসেন (৩৫)-কে।এছাড়া অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত মাদকসেবী ও সিআর/জিআর পরোয়ানাভুক্ত আসামি সহ মোট ২১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত