মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

‘টি-শার্টটির প্রস্তুতকারক বাংলাদেশ ‘চরম বিতর্ক ও অস্বস্তির মুখে পড়েছে ইতালির সরকার

আপডেট:

ইতালিতে দেশীয় পণ্যের প্রসার এবং ‘মেড ইন ইতালি’ প্রচারণায় এগিয়ে থাকা ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’ এক চরম বিতর্ক ও অস্বস্তির মুখে পড়েছে। দেশপ্রেমের ধুয়ো তুলে ‘আগে ইতালীয়রা’ (Italians First) স্লোগান লেখা তাদের দলীয় অফিশিয়াল টি-শার্টটি বাস্তবে তৈরি হয়েছে বাংলাদেশে—এমন তথ্য ফাঁস করে তোলপাড় সৃষ্টি করেছে দেশটির একটি জনপ্রিয় টেলিভিশন অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘রিপোর্ট’।
​ইতালির ‘মেড ইন ইতালি’ বিষয়ক মন্ত্রী আদোলফো উরসো সম্প্রতি একটি নতুন কারখানা উদ্বোধন করতে গেলে এই অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হন। অনুষ্ঠান চলাকালে লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীর উপস্থিতিতেই টি-শার্টটির ভেতরের প্রস্তুতকারী ট্যাগটি উল্টে দেখানো হয়, যেখানে স্পষ্ট লেখা রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’।
​অনুষ্ঠানের সাংবাদিক সরাসরি অভিযোগ তুলে ধরেন যে, মুখে দেশপ্রেম ও স্থানীয় শিল্পের সুরক্ষার বুলি আওড়ালেও ব্রাদার্স অব ইতালি দলগতভাবে বিদেশি সস্তা শ্রম ব্যবহার করে মুনাফা লুটছে। এই চরম দ্বিচারিতার জবাবে মন্ত্রী আদোলফো উরসো নিজেকে রক্ষায় সাফাই গেয়ে বলেন, “কোনো পণ্য কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রেতাদের নিজস্ব এখতিয়ার।সাংবাদিকের টানা প্রশ্নবাণে জর্জরিত ও অপ্রস্তুত হয়ে পড়লে একপর্যায়ে মন্ত্রী সাক্ষাৎকারটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন। দেশীয় শিল্প সুরক্ষার কঠোর সমর্থক বলে পরিচিত এই রাজনৈতিক দলটির বিদেশি পণ্য ব্যবহারের খবর প্রকাশ্যে আসতেই ইতালিজুড়ে এখন তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় বইছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত