শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট:

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বই উপহার দেন তিনি।৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান পান।এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তাদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের মানুষের জন্যও গৌরবের বিষয়। মেধাবীদের উৎসাহ ও যথাযথ মূল্যায়ন করা হলে ভবিষ্যৎ প্রজন্ম তার সুফল পাবে বলেও মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে হাফেজদের শিক্ষকরা বিভিন্ন সমস্যা তুলে ধরলে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। পরে প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা যে সূরাগুলো তিলাওয়াত করে পুরস্কার পেয়েছেন, সেগুলোর আয়াত তাদের কণ্ঠে শোনেন তিনি।অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত