শুক্রবার, জুন ২৬, ২০২৬

আকাশ প্রতিরক্ষা ও অভিবাসন নিয়ে ঐক্যবদ্ধ ফ্রান্স-ইতালি ম্যাক্রো-মেলোনি বৈঠক

আপডেট:

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক রাজনীতির বর্তমান জটিল সমীকরণ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ হয়ে কাজ করার অঙ্গীকার করেছে ফ্রান্স ও ইতালি। সম্প্রতি ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
​বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারকরণ, অভিবাসন সংকট মোকাবেলা এবং পারমাণবিক জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছান।আকাশ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা ইউরোপের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের যৌথ সমন্বয়ে ‘SAMP/T NG’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নসহ সামরিক ক্ষেত্রে একটি রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা হয়।অভিবাসন ও আঞ্চলিক নিরাপত্তা ইউরোপের অন্যতম বড় চ্যালেঞ্জ ‘অভিবাসন সংকট’ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন দুই নেতা। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি, নেটো (NATO) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) শক্তিশালী ভূমিকা অক্ষুণ্ণ রাখার বিষয়েও উভয় দেশ প্রতিশ্রুতি ব্যক্ত করে।ইউক্রেন যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় দেশটিকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। একই সাথে এই যুদ্ধের টেকসই অবসান ঘটাতে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার তাগিদ দেন ম্যাক্রো ও মেলোনি।
​জ্বালানি নিরাপত্তা: বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ করে পারমাণবিক ও টেকসই জ্বালানি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাজনৈতিক মতাদর্শগত কিছু পার্থক্য থাকা সত্ত্বেও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম এই দুই অর্থনীতি পারস্পরিক কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত