বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে জয় পেল স্পেন। এতে করে স্কোরলাইন দাঁড়িয়েছে ২-১।শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষে আজকেও বদলি নামার পর ২ মিনিট পর গোল করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নেমেই ৮৮ মিনিটে স্পেনকে এগিযে দেন মেরিনো। পাউ কুবারসির শট বেলজিয়াম গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান তিনি।এর আগে, প্রথমার্ধের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হয়। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।তবে কাঙ্ক্ষিত গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত।৩০তম মিনিটে দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইজ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বেলজিয়াম।৪১তম মিনিটে টিমোথি কাস্তানের দারুণ অ্যাসিস্ট থেকে চার্লস ডি কেটেলারে গোল করে দলকে সমতায় ফেরান।এর দুই মিনিট পর ৪৩তম মিনিটে বেলজিয়ামের আক্রমণ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাবিয়ান রুইজ আরেকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। ইউরোপীয়ন চ্যাম্পিয়ান স্পেন বিশ্ব কাপে সেমিফাইনালে।

