মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

ছাগলনাইয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

আপডেট:

ফেনী ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়গরিয়া গ্রামের থেকে মোঃ হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে হত্যা করা হয়। পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ ২০ জানুয়ারি রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। যুবকটি শুভপুর ইউনিয়নের উত্তর ছয়হরিয়া গ্রামের সুরুজ মিঞা ছেলে। নিহত যুবক হানিফের মা বলি বিয়া (৭০)অভিযোগ করে বলেন একই গ্রামের আহামেদ উল্ল্যার ছেলে চোরাকারবারি করিম (জুনা) হানিফ কে ডেকে নিয়ে দূই হাত কেটে হত্যা করে। পরে হানিফে বন্ধু ফারুক ও লাশ দেখে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ দেখতে পাই। ময়নাতদন্তের শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত হানিফের পুলিশের প্রক্রিয়া শেষ করে মামলা নিয়ে আসামিদের গ্রেফতার করা জন্য অভিযান পরিচালনা করা হবে বলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত