ফুলগাজীতে ২০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে ভারতীয় পণ্য আনয়নের গোপন সুত্রে সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমানের নির্দেশে অভিযান পরিচালিত হয়। এসআই আমির হোসেন এএসআই মোঃ আমির হোসেন, এএসআই মাজেদুল হক সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলগজী থানা পুলিশ। এসময় তারা ২২৬৮ পিচ কিটকাট চকলেট সহ ১,১৩,৪০০/- টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামি ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউপির পিতা-মৃত কবির আহম্মদের পুত্র জহির আলম রহিম (২৫)। ফুলগাজী থানা পুলিশ আসামিকে শুল্ক/কর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চকলেট আনয়ন করিয়া বিক্রয়ের উদেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ নিয়মিত চোরাচালান মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করে।
ফুলগাজীতে ভারতীয় পণ্য সহ আসামি গ্রেফতার
আপডেট:

