রোম ডেস্ক : রোমে একই ফ্ল্যাটে তিন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। আজ রোম প্রসিকিউটর অফিসের বিশেষ নির্দেশনায় দেশটির স্টেট পুলিশ (Polizia di Stato) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইতালির মূলধারার গণমাধ্যমে এই ছবি প্রকাশ করে।তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, রোমহর্ষক এই ট্রিপল মার্ডারের প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদাত হোসাইন। ৪৩ বছর বয়সী এই বাংলাদেশি নাগরিক ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্মগ্রহণ করেন।ঘটনার বিবরণ ও তদন্তের অগ্রগতি,রোমের ভিয়া মন্তিগ্লিও ৩৫ (via Montiglio 35) নাম্বারের একটি আবাসিক ফ্ল্যাটে এই অত্যন্ত নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বর্তমানে রোম কুয়েস্তুরার অত্যন্ত চৌকস গোয়েন্দা দল ‘স্কোয়াড্রা মোবাইল’ (Squadra Mobile) এই ট্রিপল মার্ডার মামলার সার্বিক তদন্ত কার্যক্রম অত্যন্ত নিবিড়ভাবে দিনরাত সমন্বয় ও পরিচালনা করছে।পুলিশ প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি ও পলাতক ও ভয়ংকর এই ঘাতককে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের প্রতি নিচের অনুরোধগুলো জানানো হয়েছে। পলাতক শাহাদাত হোসাইনকে খুঁজে বের করতে যেকোনো ধরনের প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।জরুরি হেল্পলাইন অভিযুক্ত ঘাতকের অবস্থান বা তাঁর গতিবিধি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র পাওয়া গেলে অবিলম্বে বিশেষ পুলিশি হেল্পলাইন ৩৩৪৬৯০৩২৯৫ নম্বরে দ্রুত কল করে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য তথ্য এই ভয়ংকর ঘাতককে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে। কোনো তথ্য জানা থাকলে দেরি না করে তাৎক্ষণিকভাবে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন।

